Mission Madhyamik 2023
বহুরূপী
দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নাবলী
প্রতিটি প্রশ্নের মান ৫
প্রশ্ন:
“গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা” – গল্পটি কী ছিল? হরিদার গম্ভীর হয়ে যাওয়ার কারণ কী?
উত্তর:
সুবোধ ঘোষের লেখা 'বহুরূপী' গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদা। পাড়ার ধনী ও অত্যন্ত কৃপণ ব্যক্তি জগদীশবাবুর বাড়িতে সাত দিন ধরে একজন সন্ন্যাসী আশ্রয় নিয়েছিলেন। তিনি হিমালয়ের কোনো এক গুহায় থাকেন, যার বয়স হাজার বছরের বেশি। কিন্তু বছরে একটা মাত্র হরতুকি খেয়ে দিন কাটান। তিনি কাউকে তাঁর পায়ের ধুলো দিতে চান না । কিন্তু জগদীশবাবু কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে তাঁর পায়ের কাছে ধরেন। সন্ন্যাসী পা গলাতে গেলে সেই সুযোগে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়ে নেন। সন্ন্যাসীর বিদায়বেলায় জগদীশবাবু একটা একশো টাকার কড়কড়ে নোট তাঁর ঝোলায় ফেলে দিলে সন্ন্যাসী হেসে সেখান থেকে চলে যান। এই গল্প হরিদাকে শোনানো হয়েছিল।
হরিদা হিমালয়বাসী সন্ন্যাসীর গল্প শুনে গম্ভীর হয়ে যান। সন্ন্যাসীর আচরণের বিচ্যুতি তাঁকে ভারাক্রান্ত করে তোলে। সন্ন্যাসীর সম্পর্কে তাঁর যে ধারণা ছিল তাতে আঘাত লাগে। তিনি গরিব হলেও অসৎ নন, নিজের পেশার প্রতি সৎ এবং সমর্পিত। শত দারিদ্র্যেও কোনো অসৎ উপায়ে রোজগার করেন না। লোভী সন্ন্যাসীর আচরণ দেখে তাই তিনি গম্ভীর হয়ে যান।
