কমবেশি 60 টি শব্দে প্রশ্নের উত্তর দাও:
প্রতিটি প্রশ্নের মান 3
গল্প
বহুরূপী
৩.১ “আপনি কী ভগবানের চেয়েও বড়ো?”—কাকে এ কথা বলা হয়েছে? তাকে এ কথা কেন বলা হয়েছে? ১+২
৩.২ হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? তিনি কীভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন? ১+২
৩.৩ “তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়।”—‘ঢং’ বলতে কী বোঝানো হয়েছে? কীসে ঢং নষ্ট হয়ে যাবে? ১+২
পথের দাবী
৩.৪ “বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোলোআনাই বজায় আছে।” কে, কার উদ্দেশ্যে মন্তব্যটি করেছেন? এমন মন্তব্যের কারণ কী? ১+২
৩.৫ “নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল।”—কাকে নিমাইবাবুর সামনে হাজির করা হল? কী উদ্দেশ্যে তাঁকে হাজির করা হয়েছিল? ১+২
৩.৬ “বুড়োমানুষের কথাটা শুনো।”—কে, কাকে কথাটি বলেছেন? এ কথা বলার কারণ কী ১+২
অদল বদল
৩.৭ “বলতে গেলে ছেলেদুটোর সবই একরকম”—ছেলে দুটো কে কে? তাদের মিলগুলি উল্লেখ করো। ১+২
৩.৮ “ইসাবের মেজাজ চড়ে গেল”—ইসাব কে? তার মেজাজ চড়ে যাওয়ার কারণ কী? ১+২
৩.৯ “ওরা ভয়ে কাঠ হয়ে গেল।”— ওরা কারা? তারা ভয়ে কাঠ হয়ে গিয়েছিল কেন? ১+২
কবিতা
আফ্রিকা
৩.১০ “হায় ছায়াবৃতা”—‘ছায়াবৃতা’ কে? তাকে ছায়াবৃতা বলার কারণ কী?
৩.১১ “শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে”—কে শঙ্কাকে হার মানাতে চাইছিল? কীভাবে হার মানাতে চাইছিল? ১+২
৩.১২ “চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে।”—কারা চিরচিহ্ন দিয়ে গেল? উক্তিটির মর্মার্থ লেখো। ১+২
অভিষেক
৩.১৩ “হায় বিধি বাম মম প্রতি”—বক্তা কে? তিনি এমন কথা বলেছেন কেন? ১+২
৩.১৪ “জিজ্ঞাসিল মহাবাহু বিস্ময় মানিয়া”—কাকে ‘মহাবাহু’ বলা হয়েছে? তাঁর বিস্ময়ের কারণ কী ? ১+২
৩.১৫ “এ কলঙ্ক পিতঃ”—বক্তা কোন্ ঘটনাকে ‘কলঙ্ক’ বলে মনে করেছেন? ১+২
প্রলয়োল্লাস
৩.১৬. “তোরা সব জয়ধ্বনি কর।”—‘তোরা’ কারা? তাদের জয়ধ্বনি করতে বলা হচ্ছে কেন? ১+২
৩.১৭ “আসছে নবীন—জীবনহারা অ-সুন্দরে করতে ছেদন!”—উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো। ১+২
৩.১৮ “আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল।”— অনাগত কে? সে প্রলয়-নেশায় নৃত্যপাগল কেন? ১+২
অসুখী একজন
৩.১৯ “সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে।”—কোন্ কোন্ জিনিসের কথা বলা হয়েছে? এই পরিণতির কারণ কী? ১+২
৩.২০ “সেই মেয়েটির মৃত্যু হলো না।”—কোন্ মেয়েটির কথা বলা হয়েছে? তার মৃত্যু হল না কেন? ১+২
৩.২১ “বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ/ঘাস জন্মালো রাস্তায়”—বক্তা কে? উক্তিটির তাৎপর্য লেখো। ১+২
আয় আরো বেঁধে বেঁধে থাকি
৩.২২ “পায়ে পায়ে হিমানীর বাঁধ”—হিমানীর বাঁধ কী? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। ১+২
৩.২৩ “আমাদের পথ নেই কোনো”—কোন্ কবিতার অংশ? আমাদের পথ নেই বলার কারণ কী? ১+২
৩.২৪ “আমরা ভিখারি বারোমাস।”— এ ধরনের মন্তব্যের কারণ কী?
