প্রলয়োল্লাস কবিতার প্রশ্নাবলী


প্রলয়োল্লাস

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী
প্রসঙ্গ নির্দেশ সহ কম – বেশি ৬০ টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও।
প্রশ্নঃ ‘তোরা সব জয়ধ্বনি কর’ – এখানে ‘তোরা’ বলতে কাদের বোঝানো হয়েছে। তাদের ‘জয়ধ্বনি’ করতে বলা হয়েছে কেন ? [প্রশ্নমান ১ + ২ = ৩]
উত্তরঃ
দ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুল ইসলাম ‘প্রলয়োল্লাস’ কবিতায় ‘তোরা’ বলতে পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা প্রত্যাশী আপামর জনসাধারণকে বুঝিয়েছেন।
‘প্রলয়োল্লাস’ কবিতায় চলমান জীবনের জয়গান গীত হয়েছে। কালের অগ্রগতিতে জীর্ণ পরিত্যক্তের সমাধিতে নতুন প্রাণের স্পন্দন মূর্ছিত হয়; জীবন এসে হাত ধরে নবীনের। শাশ্বত জীবনের এই ধারা জরা থেকে মুক্তি ঘটায়, যা কিছু অসুন্দর তার বিনাশ ঘটিয়ে বিশ্বচরাচরে নতুনের আহ্বানকে মুক্ত করে। কবি বলেছেন, ধ্বংসের মাঝে লুকিয়ে থাকে সৃষ্টির বীজ, ঠিক যেমন অনাগত মহাকাল কালবৈশাখীর রূপ ধরে প্রাচীনের স্থবিরতা ভেঙে নতুন করে জগত সংসারকে ভরিয়ে তোলেন। তাই তাঁর মনশ্চক্ষে এই মহাকালের আগমনবার্তা প্রত্যক্ষ করেছে। কবি তাকে সাদরে বরণ করে নেওয়ার জন্যই জয়ধ্বনি করার আহ্বান জানিয়েছেন।
প্রশ্নঃ ‘আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য – পাগল’ – ‘অনাগত’ কে ? সে ‘প্রলয় নেশার নৃত্যপাগল কেন ? [প্রশ্নমান ১ + ২ = ৩]
উত্তরঃ
দ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুল ইসলাম ‘প্রলয়োল্লাস’ কবিতা থেকে প্রশ্নোদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে।
কবি মনে করেন, এক অদৃশ্য শক্তি খুব দ্রুত ভারতবর্ষকে পরাধীনতার গ্লানি, লাঞ্ছনার যন্ত্রণা থেকে মুক্ত করে নতুনের আহ্বানকে উন্মোচিত করবে। এই শক্তিকেই কবি ‘অনাগত’ বলে উল্লেখ করেছেন।
‘প্রলয়োল্লাস’ কবিতায় চলমান জীবনের জয়গান গীত হয়েছে। কালের অগ্রগতিতে জীর্ণ পরিত্যক্তের সমাধিতে নতুন প্রাণের স্পন্দন মূর্ছিত হয়; জীবন এসে হাত ধরে নবীনের। শাশ্বত জীবনের এই ধারা জরা থেকে মুক্তি ঘটায়, যা কিছু অসুন্দর তার বিনাশ ঘটিয়ে বিশ্বচরাচরে নতুনের আহ্বানকে মুক্ত করে।
তাৎপর্যপূর্ণভাবে, যা কিছু অসুন্দর, তার বিনাশ ঘটিয়ে বিশ্ব চরাচরে সৃষ্টির বীজ বপন করে যে শক্তি তার স্বরূপ ধ্বংসাত্মক। এই ধ্বংসের রূপ ধরেই কালবৈশাখী ঝড় প্রাচীনের স্থবিরতা ভেঙে নতুন করে জগত সংসারকে সাজিয়ে তোলে। অশুভ শক্তিনাশে প্রবল মদমত্ততা নিয়ে তান্ডব করতে বাধ্য হন স্বয়ং দেবাদিদেব মহাদেব। ধূম্র – ধূপের পবিত্র আবহতেই জ্বলে ওঠে বজ্রমশাল। অনাগত শক্তির আগমন বার্তাকে কবি তাই ‘প্রলয় নেশার নৃত্য পাগল’ রূপকের আড়ালে সার্থক ভাবে ফুটিয়ে তুলেছেন।  
Previous
Next Post »

Popular Posts