২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের
জন্য ভৌত বিজ্ঞানের প্রস্তুতির জন্য প্রথম অধ্যায়ঃ 'পরিবেশের জন্য ভাবনা' থেকে কিছু
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সাজিয়ে দেওয়া হলো। তোমরা এই প্রশ্নোত্তরগুলি ভালো করে অভ্যাস
করবে।
প্রশ্নঃ স্থিতিশীল উন্নয়ন বলতে
কী বোঝ?
উত্তরঃ
স্থিতিশীল উন্নয়ন (Sustainable
Development)
যে
উন্নয়নমূলক পরিকল্পনায়, বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর পাশাপাশি সুনিশ্চিত করা
হয় যে, ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা মেটানোর ক্ষমতা কোনোভাবেই ব্যাহত হবে না, তাকে
স্থিতিশীল উন্নয়ন বলে। সহজভাবে বলতে গেলে,
পরিবেশকে ক্ষতিগ্রস্ত না করে এবং প্রাকৃতিক সম্পদের ভাণ্ডারকে নিঃশেষ না করে যে উন্নয়ন
বজায় রাখা হয়, তাকেই স্থিতিশীল উন্নয়ন বলে।
এই উন্নয়নের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো:
(ক) প্রাকৃতিক সম্পদের পরিমিত ব্যবহার: কয়লা, পেট্রোলিয়াম
বা প্রাকৃতিক গ্যাসের মতো অনবীকরণযোগ্য শক্তি উৎসের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণ করা।
(খ) ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা: আমাদের উত্তরসূরিরা
যাতে বাসযোগ্য পৃথিবী এবং প্রয়োজনীয় সম্পদ পায়, তা নিশ্চিত করা।
(গ) পরিবেশ সুরক্ষা: বাস্তুতন্ত্রের
ভারসাম্য বজায় রাখা এবং দূষণ কমানো।
(ঘ) বিকল্প শক্তির ব্যবহার: জীবশ্ম জ্বালানির
পরিবর্তে সৌরশক্তি, বায়ুশক্তি বা জোয়ার-ভাটা শক্তির মতো পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার
বাড়ানো।
প্রশ্নঃ মিথেন হাইড্রেট কী?
উত্তরঃ
মিথেন হাইড্রেট (Methane Hydrate)
মিথেন
হাইড্রেট হলো এক ধরণের কঠিন ক্ল্যাথরেট যৌগ (Clathrate Compound), যেখানে জলের অণুগুলি
খাঁচার মতো গঠন তৈরি করে এবং তার মধ্যে মিথেন অণু আবদ্ধ থাকে। নিম্ন তাপমাত্রা ও উচ্চ
চাপে সমুদ্রের তলদেশে পাললিক শিলাস্তরের নিচে এটি বরফের মতো কঠিন অবস্থায় অবস্থান করে।
এর
সাধারণ সংকেত হলো 4CH4
. 23H2O
এটি
দেখতে বরফের মতো সাদা হলেও এর মধ্যস্থ মিথেন দাহ্য হওয়ায় এটি সহজেই জ্বলে ওঠে। তাই,
একে ফায়ার আইস (Fire Ice) বলে।
প্রমাণ
চাপ ও তাপমাত্রায় 1 আয়তন মিথেন হাইড্রেটের গলনে প্রায় 160 – 170 আয়তন মিথেন গ্যাস পাওয়া যায়। তাই এটি ভবিষ্যতের শক্তির
একটি বড় উৎস হিসেবে বিবেচিত হয়।