বাংলা ব্যাকরণ - সমাস



বাংলা ব্যকরণ
সমাস 
১. ‘সমাস’ বলতে কী বোঝ? একটি উদাহরণ দাও।
উত্তর: 
পরস্পর অর্থসম্পর্কযুক্ত দুই বা তার চেয়ে বেশি পদ মিলিত হয়ে যখন একটি নতুন পদ গঠন করে এবং বেশিরভাগ ক্ষেত্রে তা একটি সম্মিলিত ধারণাকে প্রকাশ করে, তখন তাকে সমাস বলা হয়। 
যেমন : লোকের আলয় = লোকালয়। 
২. সমস্তপদ বা সমাসবদ্ধ পদ বলতে কী বোঝ?
উত্তর: 
সমাসে একাধিক পদ মিলিত হয়ে যে নতুন পদটি গঠন করে তাকে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বলে। যেমন—‘লোকালয়’।
৪. ব্যাসবাক্য বলতে কী বোঝ?
উত্তর: 
যে বাক্য বা বাক্যাংশের সাহায্যে সমস্যমান পদগুলির পারস্পরিক সম্বন্ধটিকে বিশ্লেষণ করে দেখানো হয়,তাকেই ব্যাসবাক্য (বা বিগ্রহবাক্য) বলে।
৫. পূর্বপদ বলতে কী বোঝ?
উত্তর:
একাধিক সমস্যমান পদের মধ্যে যেটি প্রথমে থাকে, তাকে বলে পূর্বপদ। 
যেমন : লোকের আলয়। জল থেকে আতঙ্ক।
৬. পরপদ বা উত্তরপদ বলতে কী বোঝ?
উত্তর:
যে সমস্যমান পদটি পরে বা শেষে বসে তাকে পরপদ
(উত্তর পদ) বলা হয়।
৭ দ্বন্দ্ব সমাস বলতে কী বোঝ? একটি উদাহরণ দাও।
উত্তর:
যে সমাসে দুই বা ততোধিক পদের মিলন হয় এবং প্রত্যেকটি সমস্যমান পদের অর্থ সমাসবদ্ধ (সমস্ত পদে) পদে অক্ষুণ্ণ থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন : ছেলে ও মেয়ে = ছেলেমেয়ে। 
৮. সমার্থক দ্বন্দ্ব সমাস কাকে বলে? 
উত্তর: 
সমান অর্থ বিশিষ্ট দুই বা ততোধিক পদের মিলনে যে দ্বন্দ্ব সমাস হয়, তাকে সমার্থক দ্বন্দ্ব সমাস বলে। যেমন - কালি ও কলম = কালিকলম 
৯. বিপরীতার্থক বা বিরোধার্থক দ্বন্দ্ব সমাস বলতে কী বোঝো?  
উত্তর:
পরস্পর বিপরীত অর্থ বিশিষ্ট দুই বা ততোধিক পদের মিলনে যে দ্বন্দ্ব সমাস হয়, তাকে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস বলে। যেমন - আকাশ ও পাতাল = আকাশপাতাল। 
১০. অলুক বা অলোপ দ্বন্দ্ব সমাস কাকে বলে? উত্তর: 
যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলির বিভক্তি লোপ পায় না, সমাসবদ্ধ হওয়ার পরও বিভক্তি থেকে যায়, তাকে অলুক বা অলোপ দ্বন্দ্ব সমাস বলে। যেমন - হাটে ও বাজারে - হাটে বাজারে। 


Previous
Next Post »

Popular Posts