জীববৈচিত্র্য

 
1. জীববৈচিত্র্য কাকে বলে?
Ans: 
জীববৈচিত্র্য : কোনো নির্দিষ্ট স্থানে অবস্থিত বিভিন্ন প্রকার জীবের (উদ্ভিদ, প্রাণী ও জীবাশ্ম) প্রজাতিগত, আন্তঃপ্রজাতিগত ও বাস্তুতান্ত্রিক বিভিন্নতাকে, ওই সময়ে ওই স্থানের জীববৈচিত্র্য বলে।
2. জীববৈচিত্র্যকে গঠনভিত্তিক চারিত্রিক বিচারে কতভাগে ভাগ করা যায় ও কী কী?
Ans:
জীববৈচিত্র্যের প্রকারভেদ : 
জীববৈচিত্র্যকে গঠনভিত্তিক চারিত্রিক বিচারে তিন ভাগে ভাগ করা যায়। যেমন - 
(ক) জিনগত বৈচিত্র্য 
(খ) প্রজাতিগত বৈচিত্র্য 
(গ) বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। 
3. জিনগত বৈচিত্র্য কাকে বলে?
Ans: 
জিনগত বৈচিত্র্য : 
জীবের চারিত্রিক বৈশিষ্ট্য জিনের উপর নির্ভর করে, এই কারণে—জীবে-জীবে প্রভেদ বা এক প্রজাতির সঙ্গে অন্য প্রজাতির পার্থক্য দেখা যায়, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট প্রজাতির মধ্যে জিনের যেসব বৈচিত্র্য দেখা যায়, তাকে জিনগত বৈচিত্র্য বলে। জিনগত বৈচিত্র্য একই জাতির মধ্যে উপপ্রজাতি (sub-species), জাতি (Race), স্ট্রেইন (strain) ও ভ্যারাইটি (variety) সৃষ্টি করে।
4. প্রজাতিগত বৈচিত্র্য কী?
Ans: 
প্রজাতিগত বৈচিত্র্য : 
একটি নির্দিষ্ট অঞ্চলের মোট প্রজাতির সংখ্যাকে প্রজাতিগত বৈচিত্র্য বলে। বাস্তুতন্ত্রে অনেকরকম প্রজাতি একসঙ্গে কমিউনিটি গঠন করে। বিভিন্ন জাতির আন্তঃক্রিয়ার মাধ্যমে কমিউনিটিতে স্থিতাবস্থা বজায় থাকে। যে অঞ্চলে যত বেশি প্রজাতি জীব বাস করে সেই অঞ্চলের প্রজাতি বৈচিত্র্য তত বেশি।
5. বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে কী বোঝ?
Ans:
বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য : 
কোনো একটি স্থানের প্রজাতিগুলি যে ভিন্ন ভিন্ন ধরনের বাস্তুতন্ত্রে বাস করে বা বাসস্থান নির্বাচন করে তাকে সামগ্রিকভাবে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। যেমন বর্ষা অরণ্য (Rain forest) ও প্রবাল দ্বীপের (Coral Reef) জীববৈচিত্র্য পরস্পর থেকে আলাদা।
Previous
Next Post »

Popular Posts